বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে “পরিবেশ সুরক্ষায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে WWTP ও স্যানিটেশন ব্যবস্থাপনার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, গাজীপুরস্থ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) অডিটোরিয়ামে `জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট (PID Trust)’-এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর জেলার দুই শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গাজীপুর প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. বখতিয়ার ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল মোল্যা।
সভায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্জ্যপানি ব্যবস্থাপনা, Wastewater Treatment Plant (WWTP) স্থাপন ও পরিচালনা, স্যানিটেশন ব্যবস্থাপনা, পরিবেশগত কমপ্লায়েন্স এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।



